কমলগঞ্জে বিরল প্রজাতির সোনালী রঙ্গের কৈ মাছ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

কমলগঞ্জে বিরল প্রজাতির সোনালী রঙ্গের কৈ মাছ

  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির তরফদারের বাড়ির পুকুরে ধরা পরেছে বিরল প্রজাতির সোনালী রঙ্গের দৃষ্টি নন্দন একটি কৈ মাছ।

Manual3 Ad Code

জানা যায়, বৃষ্টির সময় বিরল প্রজাতির দৃষ্টি নন্দন এই কৈ মাছটি পুকুর থেকে উঠে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন আব্দুল মুক্তাদির তরফদারের ছেলে ইমন তরফদার দেখতে পেয়ে বিরল প্রজাতির সোনালী রঙ্গের দৃষ্টি নন্দন এই কৈ মাছটিকে ধরে নিয়ে আসেন। এই খবরটি ছড়িয়ে পরলে কৈ মাছটি দেখার জন্য উৎসুক লোকজন ও আত্মীয় স্বজনেরা তাদের বাড়িতে আসেন। গত শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির তরফদারের ছেলে ইমন তরফদার একটি একুরিয়ামে মাছটিকে খুব যতেœর সাথে রেখেছেন। তাঁর সাথে আলাপকালে জানা যায়, দুই দিন আগে বৃষ্টির সময় মাছটি পুকুর থেকে পারে উঠে যায়। তখন আমি মাছটি দেখতে পেয়ে ধরে আনি। বর্তমানে একটা একুরিয়ামে খাবার দিয়ে রেখেছি। মাছটির পেটে ডিম রয়েছে। যদি মৎস্য অফিস মাছটি নিয়ে বাচ্চা ফোটানোর ব্যবস্থা করতো তাহলে হয় তো সোনালী রঙ্গের নান্দনিক এই কৈ মাছের জাত বৃদ্ধি পেত।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শহীদুর রহমান সিদ্দিকী বলেন-অনেকগুলো মাছের মধ্যে ২/১টি এরকম হতেই পারে। জেনেটিক কারণে এগুলো এমন হয়ে থাকে।

Manual6 Ad Code

মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন বলেন-এটি আমাদের দেশিও কই মাছই। জেনেটিক্যালি কারণে অনেকগুলো মাছের মধ্যে হঠাৎ দু’’একটা এমন হয়ে যায়। তবে এটি নতুন কোন জাত নয়। প্রজনন সম্পর্কে তিনি বলেন আমাদের এরকম কোন ব্যবস্থা নেই।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!