বিদ্যালয়ের গেট থেকে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ যুবক গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বিদ্যালয়ের গেট থেকে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ যুবক গ্রেফতার

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

Manual8 Ad Code
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে ::
নড়াইলের লোহাগড়া উপজেলায় (১৪) বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নুরনবী শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া রাজাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ওই গ্রামের নূর মিয়া শেখের ছেলে।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী লোহাগড়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (২৭ এপ্রিল) সকালে ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল, বিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে নুরনবী তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরে লোহাগড়া পৌরসভায় একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে। এরপরে আবার তাকে ওই বিদ্যালয়ে ফেরত দিয়ে যায়। এ ঘটনা সে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। পরে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ ওই রাতেই চালিয়ে ধর্ষক নুরনবীকে লাহুড়িয়া থেকে গ্রেফতার করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, রোববার ধর্ষণের ঘটনা ঘটলে ওইদিন দিবাগত রাতে নুরনবীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পরে তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!