নড়াইলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নড়াইলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার 

  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

Manual6 Ad Code
উজ্জল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে ::
নড়াইলের কালিয়ায় দেশীয় অস্ত্রসহ সবুজ মোল্যা গ্রেফতার। নড়াইলের কালিয়া উপজেলায় ১৩ মামলার আসামি সবুজ মোল্যা নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। উজ্জল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চাঁচুড়ি বাজারের দাড়িয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা। বুধবার (৩০ এপ্রিল) সকালে নড়াইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে নড়াইল সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজারের দাড়িয়াঘাটা গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩টি মামলার এজহারভুক্ত আসামি সবুজ মোল্ল্যাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ৭টি দেশীয় অস্ত্র (রামদা), ১০টি বল্লম, হকিস্টিক, বহুমুখী হেলমেট ও বিপুল পরিমাণ ক্যাপ, মুজিব টি-শার্ট উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা।
নড়াইল গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ্ দারা খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উজ্জল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!