আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত- ১ আহত ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত- ১ আহত ২

  • মঙ্গলবার, ৬ মে, ২০২৫

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual5 Ad Code

নওগাঁর আত্রাইয়ে ভটভটি উল্টে শিমুল (২১) নামে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শিমুল রাণীনগর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে। এছাড়া একই উপজেলার পিরেরা গ্রামের বেলাল হোসেন ও ইয়ামিন হোসেন নামে দু’জন আহত হন। আহতরা আত্রাই উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual4 Ad Code

আত্রাই থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৬ মে মঙ্গলবার দুপুর আনুমানিক দেরটায় আত্রাই থেকে রাণীনগরের দিকে ধানের গুড়া বোঝাই ভটভটিটি যাচ্ছিল। গাড়ীটি নওগাঁ-নাটোর মহাসড়কের ভরতেঁতুলিয়া সেতুর নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিমুল নামে একজন মারা যান এবং বেলাল ও ইয়ামিন আহত হন। প্রত্যক্ষদর্শীরা আহত বেলাল ও ইয়ামিনকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করেন।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বলেন, খবর পেয়ে এসআই ওবাইদুল করিমসহ কয়েকজন সিপাইকে পাঠিয়েছিলাম। তাদের এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে শিমুল নামে একজন মারা যান। বেলাল ও ইয়ামিন নামে আহত দু’জন হাসপাতালে ভর্তি আছেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!