বড়লেখা ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আপা ডাকায় নয় বাসি মিষ্টি থাকায় বনফুলকে জরিমানা : ইউএনও’র সংবাদ সম্মেলন রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত  ছাতকে মাদকসেবনের অভিযোগে ৪ যুবক কারাগারে বড়লেখায় আসামি গ্রেফতারে জখমিদের ওপর ফের হামলার চেষ্টা, পুলিশের উদ্ধার হাকালুকি হাওরে অভিযান : ৫৫০ কেজি পোনামাছ জব্দ, জরিমানা আদায় আত্রাইয়ে মধুমাসে চলছে ফলের রাজত্ব কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত ছাতকে হাওর থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইউকে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ওসমানীনগরে বাসি মিষ্টি বিক্রির অভিযোগে বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা

বড়লেখা ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা 

  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

বড়লেখায় প্রভাবশালী চক্র এক ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা লেবু ও পান লুটের পর প্রায় শতাধিক লেবু গাছ কেটে দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। এ ব্যাপারে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ভুক্তভোগী মিনা বেগম ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এতে বিবাদীরা মিনা বেগমসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সরেজমিনে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির জিহাদনগর (বিরাশি) গ্রামে গেলে, অনেকেই জানান মিনা বেগম দীর্ঘদিন থেকে ১ প্রতিবন্ধি ছেলে ও ৪ মেয়েসহ পরিবারের সদস্যদের নিয়ে বিরাশি এলাকায় সরকারি পতিত খাস ভূমির জঙ্গল পরিষ্কার করে জুম চাষের মাধ্যমে পান, সুপারি, লেবুসহ বিভিন্ন ফসলাদি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন। জীবিকার সুবিদার্থে ডিমাই এলাকার আব্দুল কালামের নিকট থেকে একটি বাড়ীর দখল ক্রয়ের মাধ্যমে বসবাস করছেন। এলাকার একটি চক্র তাদেরকে নানাভাবে হয়রানি করে আসছে। এমনকি পানসহ বিভিন্ন ফসলাদি লুটপাট করে নিয়ে যায়। ১০ অক্টোবর বিকেলে মিনা বেগমের লেবু বাগানের লেবু লুট করে বাগানের সমস্ত গাছ কর্তন করেছে। এ ব্যাপারে মিনা বেগম বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জিহাদনগর বিরাশি এলাকার তরজ আলী (৬০), করিম উদ্দিন (৩০), কুদ্দুছ মিয়া (৫৫), রুবেল আহমদ (৩০), আব্দুর রহমান (৩১), আজির উদ্দিন (৫০), ডিমাই সাতকরাকান্দির এমরান আহমদ (৪০) ও পুতুল মিয়ার (৩৫) বিরুদ্ধে লুটপাট ও গাছ কর্তনের অভিযোগে মামলা দায়ের করেছেন।

Manual7 Ad Code

মিনা বেগম অভিযোগ করেন মামলা করায় বিবাদীরা জোটবদ্ধ হয়ে রাত্রে তার বাড়ীতে আক্রমন করতে যায়। উচ্চ সুরে হুমকি দেয় মামলা না তুললে ঘর বাড়ি পুড়িয়ে বাদীর পরিবারকে নিশ্চিন্ন করে ফেলবে। ফোনে স্থানীয় মুরব্বিদের জানালে তারা এগিয়ে আসায় বিবাদীরা পালিয়ে যায়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!