বড়লেখায় চোরাই বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয়, ভাঙ্গারি ব্যবসায়ি কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় চোরাই বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয়, ভাঙ্গারি ব্যবসায়ি কারাগারে

  • বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখায় চোরাই বৈদ্যুতিক মালামাল ক্রয়কারি ভাঙ্গারি ব্যবসায়ি মহিউদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একটি মামলায় পলাতক আসামি মহিউদ্দিন বৃহস্পতিবার জামিন নিতে গেলে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালাত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual3 Ad Code

জানা গেছে, উপজেলার রতুলিবাজারের ভাঙ্গারি ব্যবসায়ি মহিউদ্দিন দীর্ঘদিন ধরে পিডিবি ও পল্লীবিদ্যুতের চোরাই গ্যালজেনাইজ তার, মার্লিন তার, ইনস্যুলেটর, ট্রান্সফরমারের কয়েল ক্রয়-বিক্রয় করে আসছেন। ৪ মে থানা পুলিশ তার ভাঙ্গারি দোকানে অভিযান চালিয়ে চোরাই বৈদ্যুতিক মালামাল জব্দ করে ভাঙ্গারি ব্যবসায়ি মহিউদ্দিনকে আসামি করে থানার এসআই নিউটন দত্ত মামলা করেন।

Manual6 Ad Code

আদালতের বেঞ্চ সহকারি নেপুর চন্দ্র দাস জানান, একটি মামলায় জামিন নিতে গেলে ভাঙ্গারি ব্যবসায়ি মহিউদ্দিনকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews