বড়লেখা ভূমি অফিসে খতিয়ান জালিয়াতি : প্রধান সহকারিসহ ৪ জন গেলেন জেলে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখা ভূমি অফিসে খতিয়ান জালিয়াতি : প্রধান সহকারিসহ ৪ জন গেলেন জেলে

  • শুক্রবার, ৯ মে, ২০২৫

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি::

বড়লেখা খতিয়ান জালিয়াতির অপরাধে উপজেলা ভূমি অফিসের সাবেক প্রধান সহকারি কাম হিসাবরক্ষক, পরিচ্ছন্নতাকর্মী ও দুইজন ভূমি মালিক সহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সার্ভেয়ার শামসুল হুদার খতিয়ান জালিয়াতি মামলায় পুলিশ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

Manual4 Ad Code

এরা হলেন- উপজেলা ভূমি অফিসের সাবেক প্রধান সহকারি কাম হিসাবরক্ষক রাসেন্দ্র কুমার দাস (বর্তমান কর্মস্থল শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস), পরিচ্ছন্নতাকর্মী কাব্য চন্দ, ভূমি মালিক আব্দুল জব্বার ও তার ভাই আব্দুল কুদ্দুছ।

Manual1 Ad Code

জানা গেছে, ভূমি মালিক আব্দুল জব্বার গংরা ২০১৯ সালে একটি খতিয়ানের দুই দাগের ভূমি নামজারি করেন। এসিল্যান্ড অফিসের প্রধান সহকারি কাম হিসাবরক্ষক রাসেন্দ্র কুমার দাস, পরিচ্ছন্নতাকর্মী কাব্য চন্দ বিরাট অঙ্কের উৎকোচের বিনিময়ে উক্ত খতিয়ানের দুই দাগের ভূমির সাথে সরকারি ১/১ খতিয়ানের ‘খ’ তফশিলের আরো একটি দাগের ১২ শতাংশ ভূমি তৎকালিন এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে ভলিয়মে রেকর্ড করে রাখেন। শুধু তাই নয়, সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা মজিদ মিয়া মোটা অঙ্কের ঘুসের বিনিময়ে জালিয়াতির মাধ্যমে নামজারিকৃত উক্ত খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন। বৃস্পতিবার বিষয়টি সার্ভেয়ার শামসুল হুদার নজরে আসলে তাৎক্ষণিক বিষয়টি তিনি সহকারি কমিশনার (ভূমি)-কে জানালে তিনি (এসিল্যান্ড) আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এসিল্যান্ড অভিযুক্তদের খবর দিয়ে অফিসে নিয়ে আটক করে পুলিশে সোপর্দ করেন। এব্যাপারে অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে থানায় খতিয়ান জালিয়াতির অপরাধে মামলা করেছেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শামসুল হুদা।

Manual2 Ad Code

সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনজন ভূমি মালিক ও অফিসের দুইজন স্টাফ মিলে খতিয়ান জালিয়াতির প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক এদের চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এব্যাপারে ৫ জনকে আসামি করে সার্ভেয়ার বাদি হয়ে থানায় জালিয়াতি মামলা হয়েছে।

বড়লেখা থানার ওসি (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান জানান, খতিয়ান জালিয়াতির মামলায় গ্রেফতার ৪ আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!