বড়লেখার চাঞ্চল্যকর আলম হত্যা মামলা : এক আসামির ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

বড়লেখার চাঞ্চল্যকর আলম হত্যা মামলা : এক আসামির ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখার চাঞ্চল্যকর আবুল হোসেন আলম হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে। গতকাল ১৪ মে, বুধবার জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বিজ্ঞ মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মো. জালাল আহমদ। ঘোষিত রায়ে ৪ আসামির একজনের ফাঁসি, তিন জনের যাবজ্জীবন কারাদন্ড, ২৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

Manual2 Ad Code

ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি হলেন- প্রধান আসামি কাজল মিয়া। যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত আসামিরা হলেন- ইয়াছিন আলি, মাসুক উদ্দিন ও জায়েদ আহমদ। রায় ঘোষণা কালে আসামি মাসুক উদ্দিন তার ছেলে জায়েদ আহমদ পলাতক ছিলেন।

Manual4 Ad Code

বিগত ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর আবুল হোসেন আলম খুন হন। আলম হত্যার ঘটনায় নিহতের বাবা খলিলুর রহমান হত্যা মামলা করেন।

Manual6 Ad Code

পলাতক দুই আসামি মাসুক উদ্দিন ও তার ছেলে জায়েদ আহমদের বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা জারি করেছেন। সাজাপ্রাপ্ত দুই আসামিকে দ্রুত গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে আলম হত্যা মামলার বাদি খলিলুর রহমান ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। রায় শুনে অত্যন্ত খুশি হন এবং আদালতকে প্রধান আসামির দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানিয়ে বলেন, আমার ছেলে হত্যার দুজন আসামী এখনও পলাতক। এদেরকে গ্রেফতার করে রায় কার্যকর করার জন্য আকুল আবেদন করছি। তিনি আরো বলেন, এই রায় শুনে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!