বড়লেখার চাঞ্চল্যকর আলম হত্যার হুকুমদাতা শাহেদকে ধরিয়ে দিতে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখার চাঞ্চল্যকর আলম হত্যার হুকুমদাতা শাহেদকে ধরিয়ে দিতে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা

  • শুক্রবার, ১৬ মে, ২০২৫

Manual3 Ad Code
বড়লেখা প্রতিনিধি:

বড়লেখার চাঞ্চল্যকর আবুল হোসেন আলম হত্যার মুলহোতা, হুকুম দাতা ও মদদ দাতা শাহেদ হোসেনকে ধরিয়ে দিতে নগদ দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে আলম গ্রুপ বড়লেখা উপজেলা শাখা। গতকাল নিহত আবুল হোসেন আলম হত্যার রায় ঘোষণার পরে এক সভায় আলম গ্রুপ বড়লেখা উপজেলা শাখার সভাপতি জাফর আহমদ এই ঘোষণা দেন।

Manual1 Ad Code

২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আলমকে নির্মমভাবে খুন করা হয়। বড়লেখা উপজেলা আলম গ্রুপের সভাপতি জাফর আহমদ জানান, নিহত আবুল হোসেন আলম আওয়ামী লীগের একজন ত্যাগি নেতা ছিলেন। তাকে দিনে দুপুরে নির্মমভাবে হত্যা করা হয়। আলম হত্যার হুকুম দাতা ও মদত দাতা শাহেদ হোসেনকে ধরিয়ে দিতে দেশবাসির কাছে আকুল আবেদন করছি। ঘটনার পর থেকেই শাহেদ হোসেন পলাতক রয়েছে। তাকে ধরিয়ে দিতে সভায় দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। শাহেদ হোসেনের বাবা ও ভাই আত্মগোপন করেছে, এজন্য তাদের কাউকে পাওয়া যাচ্ছে না। তিনি অঙ্গসংগঠন ও দেশবাসীকে আহ্বান জানান, যদি কেউ এদেরকে দেখতে পান তবে আটকিয়ে দ্রুত নিকটবর্তী থানা পুলিশে সোপর্দ ও আলম গ্রুপের ০০৮৮০১৭১৭৩৭৪৪৬৭ মোবাইল নম্বরে সাথে সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। শাহেদ হোসেনকে ধরিয়ে দিতে পারলে নগদ দুই লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে। আহ্বানে- আলম গ্রুপ, শাহবাজপুর, বড়লেখা শাখা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!