বড়লেখা ও বিয়ানীবাজার সীমান্তে আরো ১৫৩ জন পুশইন বিএসএফের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখা ও বিয়ানীবাজার সীমান্তে আরো ১৫৩ জন পুশইন বিএসএফের

  • সোমবার, ২৬ মে, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা ও সিলেটের বিয়ানীবাজার সীমান্তে ২৪ মে শনিবার রাতে আরো ১৫৩ অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করল বিএসএফ। ১২১ জনকে বড়লেখার পাল্লাথল সীমান্ত ও ৩২ জনকে বিয়ানীবাজারের নয়াগ্রাম সীমান্ত দিয়ে পুশইন ঠেলে দিয়েছে বিএসএফ। রোববার ভোর ও সকালে বিজিবি তাদেরকে আটক করে। নাম-ঠিকানা সনাক্তের পর দুপুরে বড়লেখা ও বিয়ানীবাজার থানায় তাদের সোপর্দ করেছে বিজিবি।

বিজিবি ও স্থানীয় জনসাধারণের কড়া নজরদারি স্বত্বেও বিএসএফের পুশইন অব্যাহত থাকায় সীমান্তে থামছে না উদ্বেগ-উৎকন্ঠা। বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে এ পর্যন্ত (১২ এপ্রিল থেকে) মোট ২৭২ জনকে আটক করলো বিজিবি। এদেরকে সীমান্তে এনে বিএসএফ বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দিয়েছিল। তবে, স্থানীয় সূত্রের দাবি গত এক মাসে এই রুট দিয়ে ৫ শতাধিক অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ।

Manual5 Ad Code

জানা গেছে, রোববার ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে অনুপ্রবেশকালে নারী-পুরুষ ও শিশুসহ ১২১ জনক আটক করে বিজিবি। ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) তাদের ঠেলে পাঠিয়েছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত হয়। এরমধ্যে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা ৭৯ জনকে এবং নিউ পাল্লাথল বিওপি ক্যাম্পের সদস্যরা ৪২ জনকে আটক করে। পরিচয় যাচাই-বাছাই শেষে সকালে বিজিবি তাদের বড়লেখা থানায় হস্তান্তর করেছে।

অপরদিকে বিয়ানীবাজারের নয়াগ্রাম বিওপির বিজিবি সদস্যরা রোববার ভোরে বিএসএফের পুশইনকৃত নারী-পুরষ ও শিশুসহ ৩২ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদেরকে বিয়ানীবাজার থানায় সোপর্দ করেছে।

Manual7 Ad Code

Manual1 Ad Code

আটককৃতরা জানান, বিএসএফ তাদেরকে সীমান্তে নিয়ে জিরো লাইনের কাছাকাছি জড়ো করে রাখতো। বিজিবির টহল টিমের চোঁখ ফাঁকি দিয়ে গভীর রাতে বিভিন্ন দুর্গম এলাকা, বিল ও খাল দিয়ে তাদেরকে বাংলাদেশ সীমানা পার করে দিয়েছে। সবার সাথেই বিএসএফ অমানবিক আচরণ করেছে। আটককৃতদের প্রায় সবাই খাল-বিল সাতরিয়ে ভিজে বাংলাদেশ সীমানায় প্রবেশ করেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, বিজিবি সদস্যরা সীমান্তে নির্ঘুম টহল দিচ্ছে। পুশইন ঠেকাতে বিজিবিকে সহযোগিতা করার জন্য সীমান্তের গ্রাম পুলিশ ও আনছারদের টর্চলাইট ও বাঁশি দেওয়া দিয়েছে বিজিবি। বিজিবি, গ্রাম পুলিশ, আনছার জনপ্রতিনিরাও পুশইন ঠেকাতে তৎপর রয়েছেন। কিন্তু বিএসএফ তাদের চোঁখ ফাঁকি দিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন করছে। শনিবার ভোরে বড়লেখা সীমান্তে ১২১ জন ও বিয়ানীবাজার সীমান্তে ৩২ জনকে আটক করেছে বিজিবি। এরা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। পরিচয় সনাক্তের পর তাদের ১২১ জনকে বড়লেখা থানায় ও ৩২ জনকে বিয়ানীবাজার থানায় সোপর্দ করা হয়েছে।

Manual2 Ad Code

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ১২১ জনক আটক করে দুপুরে তাদেরকে বড়লেখা থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এসে জিম্মায় নিতে চাইলে ছেড়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!