কমলগঞ্জে চৌধুরী ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে চৌধুরী ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান

  • বুধবার, ২৮ মে, ২০২৫

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :::

মৌলভীবাজারের কমলগঞ্জে আতাউর রহমান চৌধুরী ও মহিবুর রহমান চৌধুরী স্মৃতি মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও রুপশপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আব্দুল মোমিত চৌধুরী, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ, প্রবীন সাংবাদিক ও সমাজসেবক আব্দুল হান্নান চিনু, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান চৌধুরী, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস খান প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা চৌধুরী ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা ও আগামী পথচলা আরো সুন্দর ও সফলতা কামনা করেন।

Manual7 Ad Code

আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্তদেরকে নগদ অর্থ প্রদান করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!