কমলগঞ্জে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো ভারত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো ভারত

  • শুক্রবার, ৩০ মে, ২০২৫

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জের পৃথক দুটি সীমান্ত এলাকা থেকে ১৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ১৯ জনকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার ভোর ৪ টার দিকে উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের বাগীছড়া থেকে ৫ জন ও চাম্পাছড়া এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে শিশু ও নারী রয়েছে।
আটককৃতদের বাগীছড়া বিওপি ও চাম্পাছড়া বিওপিতে রেখে তাদের তথ্য যাচাইবাছাই করা হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ ৪৬ ব্যাটালিয়ন এর অধিনায়ক ল্যা: কর্ণেল মো জাকারিয়া জানান, শুক্রবার ১৯ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। ভোর ৪ টার দিকে কমলগঞ্জের বাগীছড়া সীমান্ত এলাকা থেকে ৫ জন ও সকাল ৭ টার দিকে চাম্পাছড়া সীমান্ত এলাকা থেকে ১৪ জনকে বিজিবির টহলদল আটক করে। প্রথম ৫ জনকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে। এই ৫ জন কুড়িগ্রামের বাসিন্দা। বাকীদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আটককৃত বাংলাদেশী নাগরিকরদের কমলগঞ্জ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির হাতে আটক ১৯ জনকে এখনও থানায় হস্তান্তর করা হয়নি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!