কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

Manual8 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর :: কুড়িগ্রামে উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মহাপরিচালক মো: আতিকুল হক।

Manual6 Ad Code

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক নিতাই চন্দ্র দে সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা ইয়াসমীন, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, ব্র্যাকের প্রোগ্রাম হেড (নলেজ, ম্যানেজমেন্ট এন্ড ইভালুয়েশন) খন্দকার গোলাম তাওহীদ, প্রশিক্ষণ প্রকল্পের পরামর্শক আবদুল লতিফ খান, সলিডারিটি’র নির্বাহী পরিচালক হারুন অর রশীদ লাল প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজক ব্র্যাক হিউমেনিটারিয়ান প্রোগ্রাম বন্যা ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকা হিসেবে কুড়িগ্রাম ও পটুয়াখালী জেলার ৫টি উপজেলা ও ৭০টি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে শক্তিশালী করতে কাজ করবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!