কমলগঞ্জে বিদেশি সিগারেটসহ গ্রেফতার-২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে বিদেশি সিগারেটসহ গ্রেফতার-২

  • মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ৫২ হাজার আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১৬ জুন) রাতে রহিমপুর ইউনিয়নের কাঠালতলী এলাকায় ২৬০ কার্টুন বিদেশি সিগারেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই মিঠু রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল রহিমপুর ইউনিয়নের কাঠালকান্দি এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেট কার আটক করে তল্লাশি চালিয়ে ২৬০ কার্টুনে ৫২ হাজার বিদেশি সিগারেট জব্দ করেন। এসময়ে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের মুকিত মিয়া (৪৮), কুলাউড়া উপজেলার মনোহরপুর গ্রামের জোয়াহির মিয়া (৪৭) কে আটক করা হয়। ৫২ হাজার বিদেশি সিগারেট এর বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ২০ হাজার টাকা। সিগারেট বহনকারী প্রাইভেট কারও জব্দ করা হয়।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, আটক ব্যক্তিরা কুলাউড়া থানা এলাকা থেকে নিষিদ্ধ সিগারেটগুলো বহন করে মৌলভীবাজার শহরের দিকে নিয়ে যাচ্ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!