কুড়িগ্রাম উলিপুরে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কুড়িগ্রাম উলিপুরে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

Manual5 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের উলিপুরের থেতরাই ইউনিয়নে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

Manual4 Ad Code

জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর গ্রামের সাহেব আলী (৭০) এর দ্বিতীয় স্ত্রী হাবিবা বেগম (৫০) এর সাথে দীর্ঘদিন থেকে পারিবারিকভাবে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। দোকান ঘরসহ বাজারের জমি লিখে না দেয়ায় সাহেব আলীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্চিত করে বাড়ী থেকে বের করে দেন তার স্ত্রী হাবিবা বেগম। এরই সুত্র ধরে গত ১১ অক্টোবর সকালে দ্বিতীয় স্ত্রী হাবিবা বেগম তার ভাড়াটে লোকজন নিয়ে স্বামীর দোকান ৩টি নিজের দাবি করে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়।এ ঘটনায় অসহায় স্বামী সাহেব আলী থেতরাই ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

Manual3 Ad Code

এ বিষয়ে হাবিবা বেগম বলেন, আমার স্বামী দেনমোহরের টাকা বাবদ দোকানের ২ শতক জায়গা লিখে দিয়েছে। আমি সেই জায়গা এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছি। রবিবার ওই ব্যক্তিকে দোকান ঘর বুঝিয়ে দেয়ার জন্য লোকজন নিয়ে তালা ভেঙে ভিতরে প্রবেশ করি।

Manual8 Ad Code

বিষয়টি নিয়ে থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকারের সাথে কথা হলে তিনি জানান, একটি অভিযোগ পেয়েছি। দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক কলহ চলে আসছিল। বিষয়টি আপোষ মিমাংসা প্রক্রিয়াধীন রয়েছে।ৃ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!