বড়লেখায় জালালাবাদ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বিশেষ অভিযান : জরিমানা আদায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

বড়লেখায় জালালাবাদ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বিশেষ অভিযান : জরিমানা আদায়

  • শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড বুধবার উপজেলার কাঠালতলী, বারইগ্রাম, সুজানগরসহ বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষে বিশেষ অভিযান চালিয়েছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। অভিযানে উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামের একজন বাণিজ্যিক গ্রাহককে অনুমোদন বিহীন গ্যাস বার্নার ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা করে তার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

Manual8 Ad Code

অভিযান সুত্রে জানা গেছে, বড়লেখায় দুই সহস্রাধিক আবাসিক ও দুই শতাধিক বাণিজ্যিক গ্যাস সংযোগ রয়েছে। এদের মধ্যে অনেক গ্রাহকের নিকট দীর্ঘদিন ধরে গ্যাস বিল বকেয়া ছিল।

Manual5 Ad Code

স্থানীয় গ্যাস অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া গ্যাস বিল আদায় করতে গিয়ে গ্রাহক কর্তৃক লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। কিছু অসাধু গ্রাহক অনুমোদনহীন চুলা-বার্নার ব্যবহার করছিলেন। অবৈধ গ্যাস সংযোগের গোপন সংবাদ ও বকেয়া বিল আদায়ের জন্য জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড গত বুধবার অবৈধ গ্যাস সংযোগ, অবৈধ গ্যাস পাইপ লাইন উচ্ছেদ ও বকেয়ার কারণে সংযোগ বিচ্ছিন্নের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। উপজেলার সুজানগর ইউনিয়নের বাণিজ্যিক গ্যাস গ্রাহক আব্দুল কবিরের অনমোদনহীন গ্যাস সংযোগ পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস শ্রীমঙ্গলের ব্যবস্থাপক মাসুদ রানা, মৌলভীবাজারের ব্যবস্থাপক আওলাদ হোসেন, শ্যামা কান্ত চত্রবর্তী, কুলাউড়ার ব্যবস্থাপক আব্দুল ওহাব, মৌলভীবাজারের ডিজিএম রাসেন্দ্র কুমার সিংহ, পুলিশের এসআই ইয়াকুব আলী প্রমূখ।

Manual3 Ad Code

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপক (কুলাউড়া) আব্দুল ওহাব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের বিশেষ অভিযান পরিচালনার সত্যতা স্বীকার করে জানান একজন বাণিজ্যিক গ্রাহককে ১০ হাজার টাকা জরিমানা করে তার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারকারী ও বিল খেলাপিদের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!