কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত 

  • বুধবার, ২৫ জুন, ২০২৫

Manual8 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
প্লাস্টিক দুষণ আর নয় বন্ধ করার এখনি সময়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস-২৫ উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ২৫ জুন দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম এর আয়োজনে আলোচনা সভায় সভাপতি করেন কুড়িগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
অনুষ্ঠান শেষে জেলার সমাজ সেবা অধিদপ্তর থেকে অসুস্থ,  দুঃস্থ অসহায়, অগ্নি দগ্ধ ও শিক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বি এম কুদরত এ খুদা, কুড়িগ্রাম সরকারি কলেজর অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, সহকারী পুলিশ সুপার ভুরুঙামারী মাসুদ, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মুহাঃ হুমায়ূন কবির, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি , সাংবাদিক সায়েদ আহমেদ বাবু।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব থেকে প্লাস্টিক বর্জন করা উচিত।এ ক্ষেত্রে নিজেদের মধ্যে সচেতনতা তৈরি অব্যশক বলে জানান তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!