ফুলবাড়ী উপজেলাসহ পর্যায়ক্রমে পুরো জেলাকে মাদকমুক্ত করা হবে- ডিসি নুসরাত সুলতানা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফুলবাড়ী উপজেলাসহ পর্যায়ক্রমে পুরো জেলাকে মাদকমুক্ত করা হবে- ডিসি নুসরাত সুলতানা 

  • বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

Manual1 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন মিলনায়তন (স্বপ্নকুঁড়ি) কক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। তিনি বলেন, কুড়িগ্রাম জেলার  ফুলবাড়ী উপজেলাকে প্রথম এবং পর্যায়ক্রমে পুরো জেলাকে মাদকমুক্ত করা হবে ।
তিনি আরও বলেন’ কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করা না গেলে সুন্দর সমাজ গঠন অসম্ভব। তরুন ও যুবকদের মাদক থেকে বিরত রাখতে অভিভাবকদের আহবান জানান। মাদক নির্মুলে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। এজন্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে মাদকের কুফল নিয়ে বিভিন্ন স্তরের সভা, সমাবেশে আলোচনা করারও আহবান জানান।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, বিষয়টি খুবই উদ্বেগজনক! বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশদ আলোচনা হয়। পুলিশ, বিজিবি, বিএনপি, জামাত, এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, ইসলামী আন্দোলন সহ গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ একমত হোন যেকোন মুল্যে কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করা হবে।
কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে দপ্তর সব সময় সক্রিয় রয়েছে। তিনি জানান, গত ৬ মাসে ৭০টি মোবাইল কোর্ট ট্র, ১৬৭ মামলার আসামি ১৮২জন। মাদক নিয়ন্ত্রনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!