বড়লেখায় আলুর বাজারে অভিযান : ২২ হাজার টাকা জরিমানা আদায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় আলুর বাজারে অভিযান : ২২ হাজার টাকা জরিমানা আদায়

  • শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখা পৌরশহরের হাজিগঞ্জবাজারে আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জ‌রিমানা করা হয়ে‌ছে। শুক্রবার বিকেলে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরানের নেতৃত্বে এ তদারকি অভিযান চালানো হয়।

Manual5 Ad Code

জানা গেছে, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও হঠাৎ করে কোনো কারণ ছাড়াাই লাফিয়ে বাড়ছে আলুর দাম। মাসের ব্যবধানে আলুর দাম দ্বিগুণ বেড়েছে এখন খুচরা বাজারে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে সরকার নির্ধারিত ২৫ টাকা মূল্যে আলু বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করতে শুক্রবার বড়লেখা পৌরশহরের হাজিগঞ্জবাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এসময় বেশি দামে আলু বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো. শামীম আল ইমরান। এসময় বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহায়তা করেন।

Manual1 Ad Code

ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে মো. শামীম আল ইমরান বলেন, সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশী দামে আলু বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের দায়ে পৌর শহরের হাজিগঞ্জবাজারের ৭ ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা অর্থদ- দেয়া হয়েছে। আলুসহ যে কোন নিত্যপ্রয়োজনীয় পন্য যারাই অধিক দামে বিক্রয় করবে তাদের বিরুদ্ধে অভিযান চলবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!