আত্রাইয়ে পৃথক অভিযানে গাঁজা-মদসহ মা-মেয়ে আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

আত্রাইয়ে পৃথক অভিযানে গাঁজা-মদসহ মা-মেয়ে আটক

  • শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

নওগাঁর আত্রাইয়ে জেলা গোয়েন্দা (ডিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মা-মেয়ে ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় এক কেজি গাঁজা ও ২৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় এসব অভিযান চালানো হয়।

Manual7 Ad Code

ডিবির ওসি মোস্তাফিজ হাসান জানান, আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের বিপ্রোবোয়ালিয়া এলাকায় একটি আমবাগানে অভিযান চালিয়ে নাটোরের সিংড়া উপজেলার সিদ্দিকুর রহমান (৫৫) কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আত্রাই উপজেলার বান্দাইঘাড়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী রেখা বিবি (৫৮) ও মেয়ে হাফিজা বিবি (৪২) কে ২৫ লিটার দেশি মদসহ আটক করা হয়।

আটক তিনজনের বিরুদ্ধে আত্রাই থানায় পৃথক মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews