কমলগঞ্জে শিক্ষক রোজিনা হত্যার আসামীকে ময়মনসিংহ থেকে গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে শিক্ষক রোজিনা হত্যার আসামীকে ময়মনসিংহ থেকে গ্রেফতার

  • শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের শিক্ষিক ও আইন বিভাগের শিক্ষার্থী রোজিনা বেগমকে হত্যা মামলার পলাতক অন্যতম আসামী আবুল হোসেন ওরপে সোনা (৫০) কে গ্রেফতার করা হয়েছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এর সহযোগিতায় গত মঙ্গলবার (৩ জুন) রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জের বহুল আলোচিত শিক্ষক রোজিনা বেগমকে হত্যার পর থেকেই আবুল হোসেন আত্মগোপনে ছিলেন। একাধিক অভিযানে ব্যর্থ হওয়ার পর গোপন সূত্রে তথ্য পেয়ে গত মঙ্গলবার রাতে র‌্যাবের সহযোগিতায় স্থানীয় পুলিশ আবুল হোসেন ওরপে সোনাকে নান্দাইল এলাকা থেকে গ্রেফতার করে। তিনি কমলগঞ্জের ভাসানীগাঁও এলাকার মৃত তৈমুছ মিয়ার ছেলে এবং হত্যা মামলার পলাতক আসামী।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৬ মে শিক্ষক রোজিনা হত্যার ঘটনায় কমলগঞ্জ থানার দায়েরকৃত মামলা (নং-১৩/২৫) অনুযায়ী আবুল হোসেন অন্যতম অভিযুক্ত। এই মামলার প্রধান আসামীকেও গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Manual5 Ad Code

উল্লেখ্য, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ২৬ মে সকাল ১০টায় ভাসানীগাঁও গ্রামে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির মাটি কাটাচ্ছিলেন আব্দুর রহিম ও তার ছেলে রেজাউল করিম সাগর। খবর পেয়ে নিহত রোজিনার বোনজামাই জালাল মিয়া প্রতিপক্ষকে আপত্তিকৃত জমিতে মাটি কাটায় বাঁধা দিলে দা দিয়ে কূপিয়ে জালাল আহমেদকে গুরুতর জখম করে। জালাল আহমদকে রক্ষায় হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা ও ছোট বোন শিক্ষিকা রোজিনা বেগম দৌঁড়ে সেখানে গেলে দা-বল্লম দিয়ে সবাইকে এলোপাতাড়ি কূপিয়ে রক্তাক্ত জখম করেন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন। নিহত রোজিনার ১০ বছর বয়সী একমাত্র শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত রোজিনার বড় ভাই শাহজাহান আহমদ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!