কুড়িগ্রামে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ নির্মাণের লক্ষে আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ নির্মাণের লক্ষে আলোচনা সভা

  • মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

Manual3 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে গণঅভ্যুত্থানে শহিদদের স্মৃতি সংরক্ষণে “জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ” নির্মাণের লক্ষ্যে স্থান নির্বাচন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার  (৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে জেলার প্রায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, সাংবাদিক ও জেলার সকল সরকারি দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।
সভা শুরুর পূর্বে জেলা প্রশাসকের নেতৃত্বে সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সাথে নিয়ে স্থান পরিদর্শন করেন। পরে সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে কলেজ মোড় “বিজয় স্মৃতি স্তম্ভের পাশেই স্থান নির্ধারণ করা হয়”জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ”র।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত) মোঃ আব্দুল্লাহ-আল ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্নআহবায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা সমন্বয়কারী মোঃ মুকুল মিয়া, এবি পার্টির জেলা আহবায়ক ডাক্তার নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!