বড়লেখায় হতদরিদ্র নারীকে বসতঘর নির্মাণ করে দিল ইউ,কে ফাউন্ডেশন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় হতদরিদ্র নারীকে বসতঘর নির্মাণ করে দিল ইউ,কে ফাউন্ডেশন

  • বুধবার, ৯ জুলাই, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে তালিমপুর গ্রামের হতদরিদ্র বরাতুন বেগমকে একটি পাকা টিনসেট বসতঘর নির্মাণ করে দিয়েছে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে। সংগঠনের দুজন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম ও মাওলানা মো. আব্দুস সবুর এই বসতঘর নির্মাণে তিন লক্ষাধিক টাকা অর্থায়ন করেছেন।

Manual8 Ad Code

মঙ্গলবার দুপুরে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে আনুষ্ঠানিকভাবে উপকারভোগি দুস্থ নারীর হাতে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেছে।

Manual2 Ad Code

স্থানীয় সমাজসেবক ও এলাকার প্রবীণ মুরব্বি হাজী মো. আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কের প্রজেক্ট কো-অর্ডিনেটর শামীম আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, ইউপি সদস্য বদরুল ইসলাম, সমাজসেবক হাজী মো. আব্দুল মুকিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!