আত্রাইয়ে জামায়াতের গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

আত্রাইয়ে জামায়াতের গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ

  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

Manual1 Ad Code

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আত্রাই উপজেলা শাখার আয়োজনে গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশকে সফল করতে এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।

Manual7 Ad Code

সোমবার (১৪ জুলাই) সকাল ৯টায় উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়। নওগাঁ ৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘জাতীয় মহাসমাবেশে আমরা শান্তিপূর্ণভাবে জনগণের অধিকার ও দেশের উন্নয়নের দাবি তুলে ধরব। আমাদের লক্ষ্য সুস্থ গণতন্ত্র, ন্যায়বিচার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া।থ তিনি সাত দফা দাবি বাস্তবায়ন ও সরকারের সঙ্গে গঠনমূলক ভূমিকা রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।

Manual6 Ad Code

তিনি আরও যোগ করে বলেন, ‘সাত দফা দাবি বাস্তবায়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখতে চাই, যাতে দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে উপজেলা শাখার আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারি মো. তোজাম্মেল হকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় সমাবেশে ব্যাপক অংশগ্রহণের জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!