মৌলভীবাজার-১ আসনের খেলাফত মসলিসের এমপি প্রার্থী লুকমানের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজার-১ আসনের খেলাফত মসলিসের এমপি প্রার্থী লুকমানের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে খেলাফত মজলিস সম্প্রতি কাতার খেলাফত মজলিসের উপদেষ্ঠা মৌলভী লুকমান আহমদকে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে। তিনি বৃহস্পতিবার (১৭ জুলই) নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন দলীয় প্রতীক ঘড়ি মার্কার নির্বাচনী প্রচারণা। প্রার্থী ঘোষণার পর প্রথম নির্বাচনী এলাকায় আগমণ উপলক্ষ্যে বড়লেখা ও জুড়ী উপজেলা খেলাফত মজলিসের নেতাকর্মীসহ সাধারণ জনতা মৌলভী লুকমান আহমদকে নির্বাচনী আসনের দক্ষিণ সীমানায় জুড়ী উপজেলার মানিকসিংহ বাজার এলাকা থেকে কয়েকশ’ মোটর শোভাযাত্রা সহকারে বরণ করেছেন। এরপর সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী এলাকার ১০ স্থানে তিনি পথসভা করেন। এসময় পথসভাগুলোতে নেতাকর্মীর ঢল নামে।

পথসভায় খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী লুকমান আহমদ বলেন, পরিবর্তনের আন্দোলনে দেশবাসি অতীতে যেভাবে পাশে ছিলেন, ঠিক সেভাবেই আগামিতেও জনগণকে তিনি পাশে চান। সাড়ে ১৫ বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে। আলিম উলামাদের হত্যা, গুম ও ফাঁসিতে ঝুলিয়েছে। এখন সময় এসেছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার, দেশ বিনির্মাণের।

Manual2 Ad Code

নিজ নির্বাচনী এলাকায় পদার্পন করতেই মৌলভী লুকমান আহমদকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন, খেলাফত মজলিস কাতার শাখার সভাপতি আবদুল হাছিব চৌধুরী, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী এনামুল হক, সহ-সভাপতি মাওলানা কাওসার আহমদ, খেলাফত মজলিস জুড়ী উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক মাওলানা জামাল আহমদ, মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক এমএম আতিকুর রহমান, বড়লেখা উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ফয়সল আলম স্বপন। এসময় উপস্থিত ছিলেন বড়লেখা পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ সভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম, মাওলানা এখলাসুর রহমান, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, মাওলানা সালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদী, মাওলানা মনসুর আহমদ, প্রশিক্ষণ সম্পাদক এনামুল হক মেম্বার, হাবিবুর রহমান, ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর, মৌলভীবাজার শহর সভাপতি আব্দুল্লাহ আল নোমান, বড়লেখা উপজেলা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, জুড়ী উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

Manual1 Ad Code

মৌলভী লুকমান আহমদ কুলাউড়া হয়ে নিজ নির্বাচনী এলাকায় প্রবেশ করেন। বেলা আড়াইটায় তিনি মানিকসিংহ বাজারে প্রথম নির্বাচনী পথসভা করেন। পরে জুড়ী নিউ মার্কেট চত্তর, দক্ষিণভাগ বাজার, কাঠালতলী বাজার, বড়লেখা পৌরশহর, দাসেরবাজার, সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারসহ দশ স্থানে পথসভা করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!