আক্কেলপুরে পাতা কাটা নিয়ে ২ কিশোরকে নির্যাতন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

আক্কেলপুরে পাতা কাটা নিয়ে ২ কিশোরকে নির্যাতন

  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
নির্যাতন

Manual1 Ad Code

 আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে কলা গাছের পাতা কাটার অপরাধে ছাইম (১২) ও জিয়ান (১৩) নামের দুই কিশোরকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার সোনামুখী ইউপির হলহলিয়া গ্রামে ঘটেছে।

Manual1 Ad Code

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সোনামুখী ইউপির জাফরপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনিতে পডুয়া হলহলিয়া গ্রামের আবু রেজার পুত্র সাইম (১২) ও সপ্তম শ্রেনিতে পড়ুয়া আবুল কালামের পুত্র জিয়ান (১৩) গত শনিবার বিকালে রেলব্রিজের পূর্ব পার্শ্বের রাস্তায় কলা গাছের পাতা কাটে। এ অপরাধে পাশর্^বর্তী উত্তর গণিপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর পুত্র নজরুল ইসলাম কিশোর দুটিকে একা পেয়ে পটল ক্ষেতের বাঁশের খুটি দিয়ে নির্মমভাবে প্রহার করে। এসময় তাদের আর্তচিতকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সোনামুখী ইউপি চেয়ারম্যান ডি.এম রাহেল ইমাম বলেন, বিষয়টি ইতিমধ্যে জেনেছি। এটি নিয়ে উভয় পক্ষকে ডেকে মিমাংশা করা হবে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পেক্ষিতে অভিযুক্ত নজরুল ইসলামকে আটক করা হয়েছে।

Manual7 Ad Code

এনএ/জেএইচজে

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!