আজিজ আহমেদ সেলিমের মৃত্যুতে শাবি প্রেসক্লাবের শোক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

আজিজ আহমেদ সেলিমের মৃত্যুতে শাবি প্রেসক্লাবের শোক

  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, শাবি প্রতিনিধি :::

Manual2 Ad Code

সিনিয়র সাংবাদিক আজিজ আহমেদ সেলিম- এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে শাহজালাল বিশ^বিদ্যালয় প্রেসক্লাব। সোমবার ১৯ই অক্টোবর শাবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জুবায়ের মাহমুদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে শাবি প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান ও সাধারণ সম্পাদক মেহেদী কবীর বলেন, ‘সিলেটের সাংবাদিক জগতের অন্যতম অভিভাবক আজিজ আহমেদ সেলিম- এর অভাব অপূরণীয়। সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক আজিজ আহমেদ সেলিম প্রজ্ঞা ও নিষ্ঠার সাথে সিলেট তথা বাংলাদেশের সাংবাদিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শুধু সাংবাদিকতাই নয়, আজিজ আহমেদ সেলিম তাঁর নেতৃত্ব ও ব্যক্তিত্বের ছাপ রেখেছেন জীবনের প্রতিটি পর্যায়ে।

প্রেসক্লাব নেতৃবৃন্দ আজিজ আহমেদ সেলিমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত ১৮ই অক্টোবর, ২০২০ তারিখে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সিলেট থেকে প্রকাশিত দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। এর আগে সিলেটের প্রাচীন সংবাদপত্র দৈনিক যুগভেরীও সম্পাদনা করেন তিনি।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!