জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে জামায়াতের গণমিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে জামায়াতের গণমিছিল

  • মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

Manual4 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :
Manual2 Ad Code

“আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আজকের এই দিনে সাইদ তোমায় মনে পড়ে”—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুড়িগ্রাম সরকারি কলেজ এলাকা।

Manual6 Ad Code

 মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামী ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে এক গণমিছিলের আয়োজন করে।

সকাল ৯টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী। তাঁর সঙ্গে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, নায়েবে আমীরসহ অন্যান্য নেতৃবৃন্দ। একইসঙ্গে ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন এবং যুব বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

Manual6 Ad Code

গণমিছিলে বক্তারা বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল এই জনপদের আত্মমর্যাদার প্রতিচ্ছবি। আবু সাইদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা এই চেতনার আলোয় আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করব।”

তারা আরও বলেন, “জুলাইয়ের চেতনা কখনো মুছে যাবে না। এ চেতনা আমাদের চলার পথের শক্তি।”

Manual1 Ad Code

মিছিলটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। কর্মসূচির পুরো সময়জুড়ে স্থানীয় প্রশাসনের উপস্থিতি ছিল লক্ষণীয়, যা কর্মসূচির শান্তিপূর্ণ সমাপ্তিতে সহায়ক হয়।

এটি ছিল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা জামায়াতের আয়োজিত কর্মসূচি, যেখানে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ লক্ষ্য করা যায়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!