কমলগঞ্জে বাগানের সেকশন থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে বাগানের সেকশন থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার

  • শনিবার, ৯ আগস্ট, ২০২৫

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের সেকশনের মাঝে আকাশমনি গাছের ডালের সাথে গলায় গামছা পেছিয়ে বিপুল কল (৫৫) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিপুল কল পাত্রখোলা চা বাগানের পোস্ট অফিস রোডের মৃত রামো কলের ছেলে।

Manual4 Ad Code

মাধবপুর চা বাগানের সেকশন পাহারাদার উত্তম ভর জানায়, সকাল ১১ টার দিকে সেকশন ডিউটি করতে গিয়ে মাধবপুর লেকের বাংলো রোডের টিলা বাংলো পাহাড়ের পাদদেশে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখি। বারবার জিজ্ঞেস করেও কোন উত্তর না পেয়ে তার পাশে এসে দেখি আকাশমনি গাছের ডালের সাথে গলায় গামছা পেছানো অবস্থায় এক বৃদ্ধ লোক ঝুলে রয়েছে। বিষয়টি আমার সুপারভাইজারকে জানালে তিনি বাগান কর্তৃপক্ষে জানান। তবে এই লোকটি মাধবপুর চা বাগানের কোন শ্রমিক নয়। তার সাথে দুটো শপিং ব্যাগে ব্যবহারিক কাপড় ছিল।

Manual1 Ad Code

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, চা বাগানের সেকশনে এক বৃদ্ধের লাশ পাওয়ায় খবরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রথমে লাশের পরিচয় মিলেনি। পরবর্তীতে মাধবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মহিলা সদস্য বীনা রাণী তার পরিচয় নিশ্চিত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!