গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

  • শনিবার, ৯ আগস্ট, ২০২৫

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রতিবাদ ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগষ্ট) সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজাসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকন্ড শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। মানববন্ধনে কমলগঞ্জে কর্মরত বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!