বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

Manual4 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual5 Ad Code

“গ্রীণ ক্লিন ও আলোকিত বুরুঙ্গা ইউনিয়ন” এই শ্লোগান বাস্তবায়নে ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার বুরুঙ্গা বাজার বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ শাখার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ শাখার সভাপতি মো. আব্দুল মুকিত।

Manual4 Ad Code

সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক নাবিল আহমদের যৌথ সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, ৭ দিনব্যাপী এই কর্মসূচির আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৭৫ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকার সড়কের পাশে এবং গ্রামীণ অবকাঠামোর খালি জায়গায় এসব ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী উপহার দিতে হলে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। আমরা বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।

Manual2 Ad Code

পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল হাসান,শেখ ফজিলাতুন্নেসা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আহমদ আলী হেলালী,বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ  শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুল বাছিত,সাবেক সাধারণ সম্পাদক কাজী খলিলুর রহমান,সদস্য আলতাব আলী,ফারুক মিয়া,রাসেল আহমদ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজ,বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়,শেখ ফজিলাতুন্নেসা ফাজিল মাদরাসা ও পশ্চিম তিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ গোপনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ  শাখার সদস্য সুহেল মিয়া।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!