কমলগঞ্জে বজ্রপাতে এক চা শ্রমিকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে বজ্রপাতে এক চা শ্রমিকের মৃত্যু

  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:

Manual1 Ad Code

কমলগঞ্জে বজ্রপাতে এক চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। টমেটো ক্ষেতে কীটনাশক প্রয়োগ করে বাড়ি ফেরার পথে গত সোমবার (১৮ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে সুজিত সতনামী টুনু (৩৮) বজ্রপাতে মারা যায়।

জানা যায়, পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের শ্রমিক টেক্কু সতনামীর ছেলে সুজিত সতনামী টুনু পাত্রখোলা চা বাগানের পার্শ্ববর্তী মাতালি হাওরে নিজ টমেটো ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে যায়। এ সময়ে আকাশে মেঘের তর্জন গর্জন দেখে দ্রুত কীটনাশক প্রয়োগ শেষে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে সুজিত সতনামী টুনু ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্থানীয়রা লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কমলগঞ্জ থানার এসআই অনিক রঞ্জন সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Manual4 Ad Code

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, বজ্রপাতে মৃত্যুর বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। সরকারিভাবে আর্থিক অনুদান পাওয়া গেলে নিহতের পরিবারকে সহায়তা করা হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!