কমলগঞ্জে ধর্ষন মামলায় বিএনপি নেতা ইউপি সদস্য গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে ধর্ষন মামলায় বিএনপি নেতা ইউপি সদস্য গ্রেফতার

  • বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য ও বিএনপি নেতাকে ধর্ষন মামলায় গ্রেফতার করা হয়েছে। গত ২৬ আগষ্ট রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় শমশেরনগর চৌমুহনা চত্বর থেকে পতনউষার ইউপি সদস্য, বিএনপি নেতা সিরাজ খানকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের ভিকটিম (২০) এর সাথে শমশেরনগর দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভিকটিম প্রবাসে থাকাকালীন মোবাইল ফোনে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরে মেয়েটি দেশে চলে আসে। এই সময়ে বিবাহের প্রলোভন দেখিয়ে ভিকটিমের সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে প্রেমিক সাইফুল ইসলাম বিবাহিত ও তার সন্তান রয়েছে জানতে পেরে ভিকটিমের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। এরপর মেয়েটি গত ২০ ফেব্রুয়ারি সাইফুল ইসলামকে আসামী করে মৌলভীবাজার আদালতে ধর্ষন মামলা দায়ের করে। মামলায় সাইফুল জেলহাজতে রয়েছে। তবে আদালতে ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে ইউপি ও বিএনপি নেতা সদস্য সিরাজ খানকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

এব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মসুদ পারভেজ জানান, বিজ্ঞ আদালতে ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে ইউপি সদস্য সিরাজ খানকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!