মৌলভীবাজার-১ আসন- বিএনপির প্রার্থীতা ঘোষণা করলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্ঠা ড. মুদাব্বির – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

মৌলভীবাজার-১ আসন- বিএনপির প্রার্থীতা ঘোষণা করলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্ঠা ড. মুদাব্বির

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্ঠা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যে বসবাসে বিশেষ সহযোগিতাকারি চাটার্ড একাউন্টেন্ট ডক্টর মুদাব্বির হুসেন মুুনিম।

Manual4 Ad Code

তিনি বিএনপি পরিবারের সন্তান এবং বড়লেখা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে আমেরিকা প্রবাসি মুক্তাদির হোসেন মিছবাহ-এর ছোটভাই।

Manual7 Ad Code

বুধবার বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে বড়লেখা পৌরশহরের একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয়তাবাদী দলের রাজনীতি, এলাকার উন্নয়ন, দলের স্বার্থে কাজ করা নিয়ে তার সিদ্ধান্তের নানা কথা তোলে ধরেন। এসময় বড়লেখা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

আগামী নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৯৮৭ সালে তিনি ঢাকা তিতুমীর কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। ১৯৯১ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। বিএনপির চেয়ারপার্সন আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বহুবার আন্দোলনে অংশ নেওয়ার সৌভাগ্য হয়। ১৯৯৮ সালে যুক্তরাজ্য থেকে চাটার্ড একাউন্টেন্ট সম্পন্ন করে সেখানেই বসবাস শুরু করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দীর্ঘ ১৭ বছর চাটার্ড একাউন্টেন্ট হিসেবে পেশাগত জীবন শেষ করে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন। মানুষের কল্যাণে কাজ করতে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জনসাধারণের সেবায় নিজেকে উৎস্বর্গ করতে চান। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম উত্তোলন করে সিলেকশন বোর্ডের মুখোমুখি হয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, আদর্শ এবং তার অসামান্য নেতৃত্বের দিক দিকগুলো ফুটিয়ে তুলে ‘হৃদয়ে হৃদয়ে জিয়উর রহমানেরস্পর্শ’ নামে একটি বই লিখেন। যা বাংলা এবং ইংলিশ ভার্সনে প্রকাশ করেছেন। আগামি নির্বাচনেও তিনি জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন চাইবেন।

Manual4 Ad Code

এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা ড. মুদাব্বির হুসেন মুনিম বলেন, গত এক বছরে তিনি বড়লেখা ও জুড়ী উপজেলার ১৬টি ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ৫ হাজার শীতবস্ত্র বিতরণ করেছেন। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শক্রমে গরীব ও ফ্যাসিষ্ট শেখ হাসিনা তার দোসরদের মামলা-হামলায় নির্যাতিত নেতাকর্মীর খোঁজ নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন। চলিত বছর পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির চাহিদা পুরণের লক্ষ্যে নিজ এলাকায় ৭ ফুট উচ্চুার ব্যাপক নিমের চারা ও বারমাসি কাঠালের চারা বিতরণ করেছেন।

অপর এক প্রশ্নের জবাবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মুদাব্বির হোসেন মুনিম বলেন, দলীয় মনোনয়ন না পেলেও তিনি আর লন্ডনে ফিরবেন না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশে সেটেল্ড হয়েছেন। দলের জন্য কাজ করবেন। বিএনপিতে ১০ হাজারেরও বেশি গুরুত্বপুর্ণ পদ রয়েছে। একজন চাটার্ড একাউন্টেন্ট হিসেবে বিএনপি তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে যেকোনো দায়িত্ব দিলে এমপি না হলেও ৩০০ আসনে কাজ করারও যতেষ্ট সুযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে ড. মুদাব্বির হুসেন মুনিমের বড়বোন কবি ও সাহিত্যিক দিল আফরোজ আমীন বলেন, সবদিক থেকে ছোটভাইকে উপযুক্ত ও যোগ্য করে বিএনপি ও বড়লেখা-জড়ীবাসির হাতে তুলে দিয়েছেন। তার মেধা, দক্ষতা, যোগ্যতা ও মানবিকতাকে বিএনপির স্বার্থে ব্যবহারের আহ্বান জানান। এসময় তার ভগ্নিপতি ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান রুহুল আমীনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!