শ্রীমঙ্গলে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু

  • শনিবার, ৬ জুন, ২০২০

Manual6 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরের মধ্যে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ০৪ জুন  রাতে উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের পূর্ব জামসী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জায়েদা বেগম (৫৫) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)।

Manual7 Ad Code

জানা যায়, শুক্রবার (৫ জুন) সকালে ঘর থেকে কোন লোকজন বের না হওয়ায় পাশের বাড়ির এক মহিলা ওই বাসায় ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে ঘরের পিছনে গিয়ে দেখেন বেড়া ভাঙ্গা। ওই নারী আশেপাশের লোকজন ডেকে ঘরের ভেতর ঢুকে দেখেন মা ও মেয়েকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে।

Manual7 Ad Code

নিহত নারীর ছেলে মো. ওয়াহিদ মিয়া জানান, আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, আমার খালা আমাকে ফোন করে এ ঘটনা জানালে আমি দৌড়ে এসে দেখি আমার মা ও বোনকে খুন করা হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী ধারনা করছেন মেয়ের জামাই এ কাণ্ড ঘটাতে পারে। এলাকার কারও সাথে তাদের কোন বিরোধ ছিলো না।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজার পুলিশ সুপার মো. ফারুক আহমেদ (পিপিএম বার), শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, তদন্ত ওসি সোহেল রানাসহ পুলিশের একটি টিম।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!