কর্তৃপক্ষের অবহেলায় বিনষ্ট হচ্ছে কমলগঞ্জের ভানুগাছ রেলষ্টেশনের গোদাম ঘর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কর্তৃপক্ষের অবহেলায় বিনষ্ট হচ্ছে কমলগঞ্জের ভানুগাছ রেলষ্টেশনের গোদাম ঘর

  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual8 Ad Code

সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলষ্টেশনে বিট্রিশ শাসনামলে নির্মিত গোদাম ঘরটি কর্তৃপক্ষের অবহেলায় লক্ষ লক্ষ টাকার সম্পদ বিনষ্ট হচ্ছে।

Manual6 Ad Code

জানা যায়, ভানুগাছ রেলষ্টেশনের ২শ গজ উত্তরে আউটার সিগন্যালের পার্শ্বে বিট্রিশ শাসনামলে রেলওয়ে পরিবহনে বহনকৃত মালামাল সংরক্ষনের জন্য টিন দিয়ে তৈরী করা হয়। তৎকালীন সময়ে ঘরটিতে মালামাল সংরক্ষন করা হলে ও স্বাধীনতার পর তা অব্যবহৃত অবস্থায় থাকলে রাজস্ব আয়ের স্বার্থে বিভিন্ন জনের কাছে ভাড়া দেয়া হতো।

ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার উত্তম কুমার জনি জানান, প্রায় ১৫ বছর পূর্বে স্থানীয় হীরা মিয়া ঘরটি ভাড়া নেয়ার পর ঘরটি ব্যবহার করতে না পারার কারণে তা প্রত্যাহার করে নেন। এমতাবস্থায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে ঘরটির বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এরই মধ্যে ১৯৯৭ সালের ঝড়ে ঘরটি বিধ্বস্থ হয়ে ভুলুন্ঠিত হয়ে পড়ে। এই সুযোগে কতিপয় সংঘবদ্ধ চোর চক্র ঘরটির মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। ফলে রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারনে সরকারের লাখ লাখ টাকার সম্পদ বিনষ্ট হচ্ছে।

Manual3 Ad Code

আলাপকালে শ্রীমঙ্গল রেলওয়ে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, এটা দেখাশুনার মূল দায়িত্বে রেলওয়ে আই ডব্লিউ বিভাগের। তবে স্থানীয়ভাবে সংশ্লিষ্ট ষ্টেশন মাষ্টাররাই তদারকি করে থাকেন। আই ডব্লিউ বিভাগের কুলাউড়ার জুয়েল আহমেদ এর সাথে আলাপ করলে তিনি বলেন, ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের গোদম ঘরটি ভেঙ্গে পড়ে আছে আমি তা জানিনা। এখন জানতে পারলাম তদন্তক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!