শহীদদের রক্তের সাথে যারা বেঈমানী করবে তারা গাদ্দার- -জমিয়ত মহাসচিব মঞ্জুরুল ইসলাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শহীদদের রক্তের সাথে যারা বেঈমানী করবে তারা গাদ্দার- -জমিয়ত মহাসচিব মঞ্জুরুল ইসলাম

  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ৪৭, ৭১ ও ২৪-এর শহীদদের রক্তের সাথে যারা বেঈমানী করবে তারা গাদ্দার। আমরা ইসলামের জন্য, দেশের স্বাধীনতার জন্য ও সার্বভৌমত্বের জন্য রাজনীতি করি। প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে ১৯৭১ সালে এদেশের সর্বস্তরের মানুষ জীবন দিয়েছেন। ২০২৪ সালে ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করেছে। পালাব না পালাবনা বললেও ছাত্র-জনতার আন্দোলনের মূখে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু তাদের মতাদর্শ রেখে গেছে।

Manual5 Ad Code

তিনি রোববার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পৌরশহরের দক্ষিণ বাজারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান উপদেষ্ঠা মাওলানা শায়খ জিয়া উদ্দিন।

Manual7 Ad Code

বড়লেখা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা শায়খ রমিজুদ্দীনের সভাপতিত্বে ও সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান মেহমানের বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব। প্রধান বক্তার বক্তব্য দেন সহসভাপতি ও মৌলভীবাজার-১ আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীঅধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম।

Manual8 Ad Code

কর্মী সম্মেলনে জমিয়ত মহাসচিব আরো বলেন, ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, ইসলাম ধর্মে যদি রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা না থাকে তাহলে এটি পরিপূর্ণ ধর্ম হতনা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও ইসলামের সুস্পষ্ট নীতিমালা ও নির্দেশনা রয়েছে। যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, তাদের বক্তব্য আমরা প্রত্যাখান করি।

Manual5 Ad Code

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, মুফতি খায়রুল ইসলাম, সহকারি মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মখলিছুর রহমান, প্রতিষ্ঠাকালিন সভাপতি মঈন উদ্দিন, জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা ছাইফুর রহমান, কুলাউড়া উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা যুব জমিয়তের সেক্রেটারি মাওলানা ছাইফুর রহমান, বড়লেখা উপজেলা যুব জমিয়তের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, বড়লেখা শ্রমিক জমিয়তের উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!