আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে থমকে আছে সমসপাড়া গ্রামবাসীর হাজারো স্বপ্ন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে থমকে আছে সমসপাড়া গ্রামবাসীর হাজারো স্বপ্ন 

  • সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে থমকে আছে সমসপাড়া গ্রামবাসীর হাজারো স্বপ্ন।
আত্রাই উপজেলার নলডাঙ্গা থেকে নাটোরের সিংড়া এলাকার সংযোগকারী আত্রাই নদীর সমসপাড়া নামক স্থানে একটি ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের দাবি নিয়ে অধীর অপেক্ষায় রয়েছে এলাকার হাজারো জনগণ।
নদী পারাপারের একমাত্র ভরসা ভেলা, নৌকা ও ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিনই যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের।
এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবং এলাকার উন্নয়নের স্বার্থে আত্রাই নদীর উপর সমস পাড়া নামক স্থানে একটি ব্রিজ নির্মাণের জরুরি দাবি জানিয়ে আসছেন তারা।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও পর্যন্ত তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়া হয়নি। এই ব্রিজটি নির্মিত হলে সিংড়া, প্রতিসর, বগুড়ার সাথে সংযোগ স্থাপন হবে। শুধুমাত্র যাতায়াতের দুর্ভোগই লাঘব হবে না, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজেও নতুন গতি সঞ্চার হবে।
এই বিষয়ে স্থানীয় বিশা ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খাঁন তোফা বলেন, আত্রাই নদীর উপর ব্রিজটি নির্মাণ করা অত্যন্ত জরুরি। এটি এলাকাবাসীর একটি অতি পুরনো ও ন্যায্য দাবি। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সেতু কর্তৃপক্ষের কাছে এই ব্রিজ নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি এবং আশা করি,
বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা মানুষের এই দীর্ঘদিনের দাবিটি অনুধাবন করে সমস পাড়া নামক স্থানে আত্রাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করে অত্র এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করবেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!