উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

Manual3 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
Manual2 Ad Code

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কয়েক  হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে  উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
Manual3 Ad Code

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন দলীয় কার্যালয় হতে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের ঘোষপাড়ায় পথ সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা,সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য, মাসুদ রানা, আবু দারদা হেলাল, জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল এহসান  সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Manual5 Ad Code

বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সফিকুল ইসলাম বেবু বলেন, নির্বাচন বানচালে নানা রকম ষড়যন্ত্র চলছে, আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব ইনশাআল্লাহ্।জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন,নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে।আমরা সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!