বড়লেখায় তরুণের ঝুলন্ত লাশ : রহস্যজনক মৃত্যু নিয়ে নানা গুঞ্জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

বড়লেখায় তরুণের ঝুলন্ত লাশ : রহস্যজনক মৃত্যু নিয়ে নানা গুঞ্জন

  • রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় তারেক আহমদ (২০) নামে এক তরুণের মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের সদস্যদের দাবি সে আত্মহত্যা করেছে। তবে, কী কারণে আত্মহত্যা করেছে তা নিশ্চিত করে বলতে পারেননি। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকান্ড এ নিয়ে এলাকায় চলছে নানামূখি গুঞ্জন।

ঘটনাটি ঘটেছে বড়লেখা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুছেগুল গ্রামে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে। নিহত তারেক ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে। রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করেছে পুলিশ।

Manual5 Ad Code

থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তারেক আহমদ দুইবার অংশগ্রহণ করে এসএসসিতে ফেল করে। শুক্রবার রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন তার কক্ষের জানালা দিয়ে তাকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মর্গে প্রেরণ করে।

Manual1 Ad Code

থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের লোকজনও কিছু বলতে পারছেন না। ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পিএম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!