ফুলবাড়ীতে বিরল চার পা-ওয়ালা কানি বকের সন্ধান : এলাকায় ব্যাপক কৌতূহল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফুলবাড়ীতে বিরল চার পা-ওয়ালা কানি বকের সন্ধান : এলাকায় ব্যাপক কৌতূহল

  • রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
Manual4 Ad Code

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিরল প্রজাতির এক চার পা-ওয়ালা কানি বকের সন্ধান মিলেছে। বকটির স্বাভাবিক দুটি পায়ের সঙ্গে অতিরিক্ত আরও দুটি ছোট আকারের পা রয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।
Manual5 Ad Code

উপজেলার বালাটারি গ্রামের হাড়িপাতিল ব্যবসায়ী আব্দুর রশিদ গত বুধবার প্রতিদিনের মতো গ্রামে গ্রামে ফেরি শেষে বাড়ি ফেরার পথে একটি পুকুরপাড়ে বকটিকে দেখতে পান। কাছে গিয়ে লক্ষ্য করেন, এটি সাধারণ বকের মতো নয়; বরং চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে। পরবর্তীতে কৌশলে তিনি বকটিকে ধরে বাড়িতে এনে খাঁচায় বন্দী করেন।

Manual5 Ad Code

এরপর থেকে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। অনেকেই জানাচ্ছেন, জীবনে অসংখ্য বক দেখলেও চার পা-ওয়ালা বক এর আগে কখনও দেখেননি। স্থানীয়রা এটিকে আল্লাহর ইচ্ছার নিদর্শন বলে মন্তব্য করেছেন।

আব্দুর রশিদ জানান, প্রথম দেখায় তিনি বকটি দেখে হতবাক হয়ে যান। আগ্রহবশত সেটিকে ধরে বাড়িতে এনে খাঁচায় রেখেছেন। বাজার থেকে মাছ কিনে এনে নিয়মিত খাওয়াচ্ছেন এবং বকটির যত্ন নিচ্ছেন।

ফুলবাড়ী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, এটি একটি দেশি প্রজাতির বক, যা গ্রামাঞ্চলে সাধারণত কানি বক নামে পরিচিত। জন্মগত ত্রুটির কারণে এ বকের অতিরিক্ত দুটি পা গজিয়েছে বলে তিনি উল্লেখ করেন। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!