ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডলকে বাঁচানোর দাবীতে মানববন্ধন ও সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী জমির অভাবে কমলগঞ্জে আটকে আছে পাবলিক টয়লেট ও ১ কোটি ২০ লাখ টাকার এফএসটিপি প্রকল্প কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও ক্রেষ্ট প্রদান ছাতকে ট্যালেন্টপুল বৃত্তি পেলেন নাবিদুর রহমান তালুকদার রবিরবাজার পূবালী ব্যাংকে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করণে মতবিনিময় সভা জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি কুলাউড়ায়  জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আঁধারে  দু’শতাধিক গাছ কাটার অভিযোগ বড়লেখায় ট্রাকের ধাক্কায় ভাঙ্গল খুঁটি, ৮০ হাজার গ্রাহকের ১৩ ঘন্টা ভোগান্তি

ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডলকে বাঁচানোর দাবীতে মানববন্ধন ও সমাবেশ

  • সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

Manual5 Ad Code
মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
ধরলা নদীর তীব্র ভাঙন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডল কে বাঁচানোর দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর)  বিকাল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত ঘন্টাব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরকমন্ডল এলাকার ধরলা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে এ মানববন্ধনে ধরলার ভাঙনের শিকার শত-শত পরিবারের লোকজন সহ ওই এলাকার হাজারো  নারী-পুরুষ অংশগ্রহন করেন।
স্থানীয়রা জানান, গত দেড় মাসে কমপক্ষে অর্ধশতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে। কোন ক্রমেই নদী ভাঙন ঠেকানো যাচ্ছে না। চোখের সামনে শতশত বিঘা আবাদি জমি গিলে খাচ্ছে,আগ্রসী ধরলা নদী। বিলীন হয়ে যাচ্ছে বসত বাড়ি সহ পূর্ব পুরুষের কবর ।
মানববন্ধন ও সমাবেশে ভাঙন কবলিত পরিবারের পক্ষে সালেকা বেওয়া, আবু সিদ্দিক, কান্না জরিত কন্ঠে বলেন, আমাদের ফসলি জমি, বসত ভিটা এমনকি আমাদের বাপ-দাদার কবরও বিলীন হয়ে যাচ্ছে, এই ভাঙ্গন থেকে আমাদের বাচান, তারা সরকারের কাছে নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থার দাবি জানান।
মানববন্ধন সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুছ আলী, সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আশরাফ আলী, সাবেক স্বাস্থ্য পরিচালক ডা: শাহাদত হোসেন এবং কুড়িগ্রাম উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও জেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তরা ধরলার তীব্র ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!