সামাজিকমাধ্যম থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল নেপাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

সামাজিকমাধ্যম থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল নেপাল

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual4 Ad Code

এবে আন্তর্জািতক ডেস্ক :: নেপালে ফেসবুক ও ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি দুর্নীতি মোকাবিলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বিক্ষোভ করছিলেন তারা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১৯ জনের মৃত্যুর পর সে দেশে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

Manual7 Ad Code

সোমবার হাজার হাজার তরুণ-তরুণী রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্ট ভবনে জোর করে প্রবেশ করার চেষ্টা চালায়। খরব বিবিসি’র।

‘কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন মিনিস্টার’ (যোগাযোগ ও তথ্যমন্ত্রী) পৃথ্বী সুব্বা গুরুং জানিয়েছেন, ‘জেন জি’-র দাবি মেটাতে সোমবার গভীর রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীর বাইরের শহরগুলোতেও বিক্ষোভ দেখা গিয়েছিল। সব মিলিয়ে ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

নেপালে লাখ লাখ মানুষ ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। তারা বিনোদন, সংবাদ এবং ব্যবসায়ের জন্যও এ প্ল্যাটফর্মগুলোর ওপর নির্ভরশীল।

এদিকে গত সপ্তাহ থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞার নেপথ্যে কারণ হিসেবে ভুয়া খবর, হেট স্পিচ এবং অনলাইন জালিয়াতির মতো বিষয় মোকাবিলার যুক্তি দিয়েছে নেপাল সরকার।

Manual5 Ad Code

বিক্ষুদ্ধদের মধ্যে যে সমস্ত তরুণ-তরুণী সোমবার রাস্তায় নেমেছিলেন, তারা সরকারের কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছেন।

তাদের অনেকেরই হাতে থাকা প্ল্যাকার্ডে ‘এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে) এবং ‘এন্ড টু করাপশন’ (দুর্নীতির অবসান হোক)-এর মতো স্লোগান ছিল।

Manual5 Ad Code

বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নিজের শহর দামাকে অবস্থিত বাড়িতেও পাথর নিক্ষেপ করে বলে অভিযোগ।

Manual2 Ad Code

বিক্ষুব্ধদের মধ্যে অন্যতম সাবানা বুদাথোকি বিবিসিকে বলেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার ‘কারণে তারা শুধু জড়ো হয়েছিলেন’।

তার কথায়, ‘আমার মনে হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার চেয়ে সবার মনোযোগ দুর্নীতির দিকে রয়েছে। আমরা দুর্নীতি বন্ধ করতে এসেছি।’

সাম্প্রতিক সপ্তাহগুলোয় নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নেপো কিড’ নামে একটা প্রচার শুরু করা হয়েছিল। সেখানে সে দেশের রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রার ওপর আলোকপাত করা হয় এবং এর জন্য যে অর্থায়ন করা হয়েছে তার নেপথ্যে দুর্নীতি রয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

এদিকে, সোমবার কাঠমান্ডুতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, লাঠি ও রাবার বুলেট ব্যবহার করে।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জানিয়েছেন, এ সহিংসতা ও হতাহতের সংখ্যায় তিনি ‘গভীরভাবে শোকাহত।’ তিনি সোমবারের এই ঘটনার জন্য ‘বিভিন্ন স্বার্থ নিয়ে অনুপ্রবেশ করা গোষ্ঠীকে’ দায়ী করেছেন।

সরকার এ ঘটনা খতিয়ে দেখতে একটা তদন্ত কমিটি গঠন করবে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, সরকার ক্ষতিগ্রস্তদের ফিনান্সিয়াল ‘রিলিফ’, অর্থাৎ আর্থিক সহায়তা দেবে এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেবে।

বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ নিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হওয়ার পর সোমবার সন্ধ্যায় পদত্যাগ করেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

গত সপ্তাহে নেপালের ‘যোগাযোগ ও তথ্য প্রযুক্তি’ মন্ত্রণালয়ে নিবন্ধনের সময়সীমা মেনে না চলার কারণে ২৬টা সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মকে ‘ব্লক’ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

এ সিদ্ধান্তের পর নেপাল সরকারের তরফে যুক্তি দেওয়া হয় যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করছে না, বরং ওই প্লাটফর্মগুলো যাতে নেপালের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলে, তার ব্যবস্থা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!