কুড়িগ্রামে দলিল লেখক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কুড়িগ্রামে দলিল লেখক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত 

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

Manual7 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
বাংলাদেশ দলিল লেখক সমিতির কুড়িগ্রাম  সদর শাখার ২০২৫ সালের ত্রি-বার্ষিক  সাধারণ নির্বাচনের ফলাফল অনুযায়ী নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)  দুপুর ২টায় সদর সাব-রেজিস্ট্রার অফিসের হল রুমে এ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
কুড়িগ্রাম সদর দলিল লেখক সমিতির উপদেষ্টা কমিটির আহবায়ক মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার মোঃ রুহুল কুদ্দুস, বিশেষ অতিথি ছিলেন সদর সাব-রেজিস্ট্রার মোঃ সবুজ মিয়া।  নব-নির্বাচিত ১৬ সদস্য বিশিষ্ট এই কমিটি ৩ বছর দায়িত্ব পালন করবেন।
গত ১ আগস্ট সকলের সম্মতি ক্রমে কুড়িগ্রাম সদর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হকসহ ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার মোঃ রুহুল কুদ্দুস বলেন“দলিল লেখক সমিতির স্বার্থে নতুন নেতৃত্বকে সৎভাবে দায়িত্ব পালন করতে হবে এবং দুর্নীতিমুক্ত পরিবেশ বজায় রেখে সকল সদস্যের অধিকার নিশ্চিত করতে হবে”।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews