নানা সমস্যায় জর্জরিত কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নানা সমস্যায় জর্জরিত কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স 

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার প্রেক্ষিতে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিনে পরিদর্শনে গেলে হাসপাতাল ঘুরে দেখা যায়, রোগীদের প্রত্যাশার তুলনায় চিকিৎসা সেবায় নানা ঘাটতি রয়েছে। রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এলাকার প্রায় ৪ লক্ষাধিক মানুষের একমাত্র ভরসাস্থল হলেও নানা সমস্যায় জর্জরিত থাকায় তারা পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা পাচ্ছেন না।

Manual4 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মাহবুবুল হক ভূইয়া বলেন, “হাসপাতালটি অবকাঠামোগত ভাবে ৫০ শয্যায় উন্নীত হলেও এখনও ৩১ শয্যার সরঞ্জাম দিয়েই চলছে চিকিৎসা কার্যক্রম। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে রোগীদের সেবা দেয়ার, তবে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণীর অধিকাংশ পদ শূন্য থাকায় শতভাগ মানসম্মত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। শূন্য পদ পূরণ করা গেলে সেবার মান অনেক বাড়বে।”

Manual3 Ad Code

হাসপাতাল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সঙ্গে সাক্ষাৎ করে সমস্যাগুলো অবহিত করা হয়। তিনি শিগগিরই হাসপাতালটি ভিজিট করার আশ্বাস দিয়েছেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে হাসপাতালটির বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা গেলে কমলগঞ্জের জনগণ উন্নত চিকিৎসা সেবা পাবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!