সি‌লেট সুনামগ‌ঞ্জের সড়কের নিরাপত্তা ও বাজার ব্যবস্থাপনায় : জাউয়াবাজারে হচ্ছে হাইওয়ে পুলিশের অস্থায়ী ক্যাম্প – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

সি‌লেট সুনামগ‌ঞ্জের সড়কের নিরাপত্তা ও বাজার ব্যবস্থাপনায় : জাউয়াবাজারে হচ্ছে হাইওয়ে পুলিশের অস্থায়ী ক্যাম্প

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি ::

Manual4 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার প্রাচীনতম বাণিজ্যকেন্দ্র জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প বা পুলিশ বক্স নির্মাণের কাজ শুরু করে‌ছে হাইওয়ে পুলিশ ।

Manual1 Ad Code

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘন ঘন সড়ক দুর্ঘটনা রোধ, যান চলাচল স্বাভাবিক রাখা, যাত্রী ও স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কের উভয়পাশ সরকারি সম্পত্তি জবরদখল মুক্ত রাখার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেন।

Manual1 Ad Code

গত ৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) মোঃ রেজাউল করিম ক্যাম্পের নির্মাণস্থল পরিদর্শন করেন। এসময় তাঁকে স্বাগত জানান জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

তি‌নি পরিদর্শণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইওয়ে পুলিশের (এসপি) মোঃ রেজাউল করিম বলেন, গত কয়েকদিন ধরে জেলা ও উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে সিলেট-সুনামগঞ্জ ৪৭ কিলোমিটার আঞ্চলিক মহা সড়কের উভয়পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। কিন্তু আইন না মানার প্রবণতার কারণে কিছু মানুষ আবারও সড়কের জায়গা দখল করে অস্থায়ী স্থাপনা গড়ে তোলে চায়। একটি থানার পক্ষে এত দীর্ঘ সড়কে সার্বক্ষণিক নজরদারি কঠিন হওয়ায় জাউয়াবাজারে অস্থায়ী ক্যাম্প নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ভূমি যেহেতু সড়ক ও জনপথ বিভাগের অধীনে, তাই টিনশেড আকারে ছোট পরিসরে অস্থায়ী পুলিশ বক্স নির্মাণ করা হচ্ছে। ভবিষ্যতে সুযোগ ও ভূমির ব্যবস্থা হলে স্থায়ী ক্যাম্প নির্মাণ করা হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের বিশ্রামের সুযোগ তৈরি করাও এই উদ্যোগের একটি লক্ষ্য। এসপি রেজাউল করিম আরও বলেন, জাউয়াবাজারসহ মহাসড়ক-সংলগ্ন প্রতিটি বাজারকে শৃঙ্খলার মধ্যে রাখতে হাইওয়ে পুলিশ অব্যাহত নজরদারি চালাবে। এ জন্য বাজার পরিচালনা কমিটি, জনপ্রতিনিধি, পরিবহন শ্রমিক প্রতিনিধি ও কমিউনিটি পুলিশ মিলে সুন্দর সমন্বিত কমিটি গঠনের আশ্বাস দেন তিনি।

স্থানীয় জাউয়াবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও অর্থ সম্পাদক শোয়েব আহমদসহ জনপ্রতিনিধিরা হাইওয়ে পুলিশের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, পরিবহন শ্রমিকরা যেন চলমান রাস্তায় গাড়ি পার্কিং না করে, সে বিষয়ে নজর দিতে হবে। একই সঙ্গে যাত্রী ও পথচারীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সবার সহযোগিতা জরুরি। তারা আশা প্রকাশ করেন, জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের ক্যাম্প চালু হলে টহল কার্যক্রম জোরদার হবে, দুর্ঘটনা কমবে এবং যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা সম্ভব হবে।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!