কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

Manual1 Ad Code
মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)  সকাল ১১টায়  কুড়িগ্রাম নাজিরা খলিলগঞ্জ এলাকায় পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার নিজ কার্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ফিরুজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইসমাইল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অ:দা:) মো: আব্দুল হালিম, পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো. শহিদুল ইসলাম শিমুল।
 অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নবাগত নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার সনজিৎ গাইন, প্রোগ্রাম অফিসার মারিওমাদি, পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্ঠা মো: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মোছা: শাহনাজ পারভীন সহ বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবক ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীগণ।
এসময়বক্তারা বাল্য বিবাহ’র ফলে একটি পরিবার, সমাজ ও জাতির উপর কিরুপ সমস্যার সৃষ্ঠি হয় তা নিয়ে আলোচনা করেন এবং এর থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়াও নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অফিস ও সংস্থাগুলোর সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!