বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইনকৃত ২০ রোহিঙ্গা ও ১ বাংলাদেশি আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইনকৃত ২০ রোহিঙ্গা ও ১ বাংলাদেশি আটক

  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল সীমান্ত দিয়ে বৃহস্পতিবার রাতে নারী, শিশুসহ ২০ জন রোহিঙ্গা ও ১ জন তৃতীয় লিঙ্গের অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ। শুক্রবার ভোরে স্থানীয় জনতার সহযোগিতায় বিজিবি লাতু বিওপির টহলবাহিনী তাদেরকে আটক করেছে।

Manual6 Ad Code

আটককৃত ২০ রোহিঙ্গা মুসলমানের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, ৪ জন মহিলা ও ১২ জন বিভিন্ন বয়সি শিশু।

জানা গেছে, বৃহস্পতিবার রাত দুটার দিকে বড়াইল সীমান্তের ৫০০ মিটার বাংলাদেশ অভ্যন্তরে আতুয়া গ্রামের মেইন রাস্তা দিয়ে নারী, শিশুসহ ২১ জনের একটি দল পায়ে হেটে শাহবাজপুর বাজারের দিকে যেতে দেখে গ্রামের লোকজন স্থানীয় উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেন। ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে গ্রামের লোকজন নিয়ে প্রাথমিকভাবে তাদেরকে বিএসএফের পুশইন করা লোকজন বলে সন্দেহ করেন। পরে তিনি বিষয়টি বিজিবি লাতু বিওপিকে জানালে টহল বাহিনী তাদেরকে আটক করে নিয়ে যায়।

Manual8 Ad Code

ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তিনি আতুয়া গ্রামের ঘটনাস্থলে যান। নারী, শিশুসহ ২০ জন রোহিঙ্গা ও ১ জন তৃতীয় লিঙ্গের বাংলাদেশি নাগরিককে দেখতে পান এবং আলাপ করে জানতে পারেন তাদেরকে বিএসএফ বড়াইল এলাকার উত্তর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করেছে। তিনি বিজিবিকে খবর দিলে লাতু বিওপির টহল বাহিনী তাদেরকে আটক করে নিয়ে যায়। স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ে রেখে বিজিবি তাদের পরিচয় সনাক্তের কার্যক্রম চালাচ্ছে।

Manual8 Ad Code

এব্যাপারে জানতে বিজিবি লাতু বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিভিস করেননি।

থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা শুক্রবার বিকেল সাড় পাঁচটায় জানান, বিএসএফের পুশইনকৃত কাউকে বিজিবি এখন পর্যন্ত থানায় সোপর্দ করেনি এবং আটকের কোনো খবরও দেয়নি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!