কমলগঞ্জের শমশেরনগর বাজারে ব্যাপক অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জের শমশেরনগর বাজারে ব্যাপক অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ

  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ শমশেরনগর বাজারটি স্বাধীনতার পূর্ব থেকেই জেলার অন্যতম ব্যবসায়িক জোন হিসাবে পরিচিত। তবে বাজারটিতে ময়লা-আবর্জনা, ড্রেনেজ সমস্যা এবং কোন সিটিজেন চার্টার না টাঙ্গিয়ে ইচ্ছে মতো দৈনিক মুঠি আদায়সহ বাজার ইজারাদারের বিরুদ্ধে ব্যাপক অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ উঠেছে। সাত দিনের মধ্যে বাজারের দর্শনীয় স্থানে সিটিজেন চার্টার স্থাপনে বাজার ইজারাদারকে নোটিশ প্রেরন করেছেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের প্রশাসক।

Manual2 Ad Code

জানা যায়, শমশেরনগর বিমান বাহিনী ইউনিট, বিএএফ শাহীন কলেজ, রেলস্টেশন, পোস্ট অফিস, বাংলাদেশ ও ভারতের কৈলাশহরে আমদানী-রপ্তানী রুটসহ নানা কারনে কমলগঞ্জের জনগুরুত্বপূর্ণ শমশেরনগর বাজার। প্রতি বছর প্রায় অর্ধকোটি টাকায় বাজার ইজারা প্রদান করা হয় এবং ইজারার ১৫ শতাংশ টাকা বাজার উন্নয়নের কাজে বরাদ্ধ থাকে। তবে বাজার ব্যবস্থাপনা কমিটি ও ইজারাদার এব্যাপারে কর্ণপাত করেনি। ভেতর বাজারের কাঁচাবাজারে শেড ঘরগুলোর নাজুক অবস্থা। বাজারের ড্রেনেজ ব্যবস্থাও নাজুক। বাজারটিতে হাজারো মানুষের সমাগম হলেও পয়নিস্কাশনের কোন সুব্যবস্থা নেই। বাজার ইজারাদার কোন সিটিজেন চার্টার না টাঙ্গিয়ে ইচ্ছেমতো মুঠি আদায় করছেন। ময়লা, আবর্জনা পরিস্কারেও কোন উদ্যোগ নেই।

Manual4 Ad Code

বাজারের মাছ ও শুটকী ব্যবসায়ীরা বলেন, তারা দোকান প্রতি ২০ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত দৈনিক মুঠি প্রদান করেন। তবে তাদের কোন রসিদ দেয়া হয়না। এভাবেই দীর্ঘদিন ধরে মুঠি দিয়ে তারা ব্যবসা করছেন। মৌসুমী ব্যবসায়ীরাও অভিযোগ করেন মুঠি আদায়ের নির্দিষ্ট তালিকা নেই। একবস্তা লেবু বিক্রি করলে তারা একশ’ টাকা মুঠি আদায় করে নেন। এটি ঠিক নয়।

স্থানীয় সমাজকর্মী এনামুল হক শামীম বলেন, বাজারে কোন সিটিজেন চার্টার নেই। ইজারাদার নিজের ইচ্ছেমতো মুঠি আদায় করে বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। যে ব্যবসায়ীর কাছ থেকে ১০টাকা মুটি আদায় করার কথা সেখানে ৫০ থেকে ৬০টাকা আদায় করা হচ্ছে।

এদিকে বাজার ইজারাদারকে বার বার মৌখিকভাবে তাগিদ দেয়ার পরও কোন সিটিজেন চার্টার স্থাপন না করায় গত ২ সেপ্টেম্বর শমশেরনগর ইউনিয়ন পরিষদের প্রশাসক জনস্বার্থে সাত দিনের মধ্যে বাজারের দর্শনীয় স্থানসমুহে সিটিজেন চার্টার স্থাপনে লিখিতভাবে অবহিত করেছেন।

Manual5 Ad Code

তবে অভিযোগ বিষয়ে শমশেরনগর বাজার ইজারাদার মো. আশাই মিয়া বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসকের লিখিত চিঠি পেয়ে গরু বাজারে সিটিজেন চার্টার স্থাপন করেছেন। অন্যান্য স্থানেও স্থাপন করা হবে। তবে কোন বাড়তি টাকা আদায় করা হচ্ছে না বলে তিনি দাবি করেন।

Manual5 Ad Code

এব্যাপারে শমশেরনগর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার মো. রফিকুল হক বলেন, সাত দিনের মধ্যে বাজারের দর্শনীয় স্থান সমুহে সিটিজেন চার্টার স্থাপন করা না হলে ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!