নাগেশ্বরীতে ইউনিসেফের আর্থিক সহায়তায়  বাল্যবিয়ে বন্ধে ব্যবসায়িকদের সাথে সংবেদনশীল সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

নাগেশ্বরীতে ইউনিসেফের আর্থিক সহায়তায়  বাল্যবিয়ে বন্ধে ব্যবসায়িকদের সাথে সংবেদনশীল সভা

  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

Manual8 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউনিসেফের আর্থিক সহায়তায় এসএসবিসি প্রকল্পের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধে, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী এবং বেসরকারি খাতের অংশীদারদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ২ ঘটিকায় নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
বোর্ডের হাট বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সন্তোষপুর ইউনিয়নের সচিব রইচ উদ্দিন তালুকদার, গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালযের সহকারী শিক্ষক ইউসুফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, শামসুল আলম ও মোস্তফা জামাল প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর মায়ামনি মিষ্টি, সানজিদা সিদ্দিকা, আফসানা আফরোজ। সভায় বক্তারা বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!